1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৫ ইটভাটায় জরিমানা ৩০ লাখ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে ৫ ইটভাটায় জরিমানা ৩০ লাখ

  • আপডেট টাইম : Wednesday, January 6, 2021
  • 1135 বার
received 280201206439249 mh1609953303376


মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাঁটা থেকে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে।এছাড়া ইটভাটাগুলো এসকেভেটর মেশিন দিয়ে আংশিক গুঁড়িয়ে দেয়া হয়।এসময় আগামী দশ দিনের মধ্যে ওই ইটভাটাগুলো বন্ধেরও নির্দেশ দেয় হয়। বুধবার দিনভর উপজেলা সদরের বাইমহাটি, গোড়াই ও পাকুল্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ওই ৫টি ইটভাঁটার মালিককে ছয় লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেন। পরে এসকেভেটর মেশিন দিয়ে ভাঁটাগুলোর কিছু অংশ গুঁড়িয়েও দেয়া হয়। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
যেসব প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন মেসার্স ভাই ভাই বিক্সসের মালিক শহীদুল ইসলাম, দিশা-আশা বিক্সসের মালিক শাহ আলম, হাকিম বিক্সসের মালিক আওলাদ হোসেন, সিক্স ব্রাদার্স বিক্সসের মালিক মাজিবুর রহমান ও স্টার স্টাইলের মালিক সুলতান মিয়া।
টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম জানান, এ উপজেলায় ২৯টি অবৈধ ইটভাটা রয়েছে। আগামী দশ দিনের মধ্যে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com