1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৪২৪০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে ৪২৪০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম : Tuesday, November 2, 2021
  • 690 বার
IMG 20211102 154747

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে রবি/২০২১-২২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামুল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় মির্জাপুর উপজেলা পরিষদ হলরুমে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রণোদনা হিসেবে উপজেলার ৮০০ বিঘা গম, ১০০০ বিঘা ভুট্টা, ২০০০ বিঘা সরিষা, ১০০ বিঘা সুর্যমুখী, ৪০ বিঘা পেঁয়াজ, ১৫০ বিঘা মসুর ও ১৫০ বিঘা খেসারিসহ মোট ৪২৪০ বিঘার জন্য শস্য বীজ বরাদ্দ হয়েছে। এতে গম ফসলে বিঘা প্রতি ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ভুট্টা ফসলে বিঘা প্রতি ২ কেজি হাইব্রিড ভুট্টা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা ফসলে বিঘা ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সূর্যমুখীর ফসলের জন্য ১ কেজি হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, পেঁয়াজ ফসলের জন্য বিঘা প্রতি ১ কেজি হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, মসুর ফসলের জন্য বিঘা প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি এমওপি সার, খেসারি ফসলে বিঘা প্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি এমওপি সার সহায়তা দেয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বছরের ৩টি মৌসুমে ৩ বার প্রণোদনা প্রদান করে থাকে। এর মাধ্যমে কৃষক দারুনভাবে উপকৃত হয়, কৃষি কাজে উৎসাহ বাড়ে।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে ৪২৪০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com