1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক

  • আপডেট টাইম : Sunday, October 30, 2022
  • 367 বার
IMG 20221030 192229

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

১৯৭১ সালের ৩০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে এক সম্মুখ যুদ্ধ হয়। সেই সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর ক্যাপ্টেন আইয়ুব নিহত হলেও শহীদ হন আব্দুর রশিদ, মোশারফ হোসেন ও আহম্মদ আলী নামের তিনজন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া পাকবাহিনীর হামলায় আরও ৭জন স্থানীয় বাসিন্দা নিহত হন।

সম্মুখ যুদ্ধে শহীদ হওয়া সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতি ফলক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে মির্জাপুর উপজেলা প্রশাসন। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বাঁশতৈল নয়াপাড়া এলাকায় এই স্মৃতি ফলক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এছাড়া উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, স্মৃতি ফলকের নকশা করা হয়েছে। নকশা অনুযায়ী নির্মাণ করতে যে ব্যয় হয় তা উপজেলা প্রশাসন বহন করবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মির্জাপুর শাখার সাবেক কমান্ডার বিশ্বাস দূর্লভ চন্দ্র।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com