মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় মির্জাপুর উপজেলায় শ্রেনী পাঠদানের সময় ক্লাস্টার ভিত্তিক শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসারদের নিয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে এই সংবর্ধনা দেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। ইতমধ্যে পাকুল্ল্যা ও পাঁচগাও ক্লাস্টারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, এই শিক্ষা অফিসার ক্ষমতার ধাপট দেখিয়ে বিভিন্ন ক্লালাস্টারে শিক্ষকদের দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করেছেন।
অপরদিকে আজ বুধবার ১১টার সময় পুষ্টকামুরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরফুন নেছার অনুমতি না নিয়ে কলিমাজানি ক্লাস্টারের শিক্ষকরা পাঠদান চলাকালিন সময় ক্লাস রুমে সংবর্ধনা দেওয়ার প্রস্ততি সভা করেছেন।
এ ব্যাপারে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল কাদের বলেন ,শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে কলিমাজানি ক্লাস্টারের শিক্ষকদের নিয়ে এই প্রস্ততি সভার অয়োজন করা হয়েছে।
পুষ্টকামুরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরফুন নেছা বলেন , কলিমাজানি ক্লাস্টারের শিক্ষকরা কি বিষয়ে মিটিং করবে আমি জানি না।
এ ব্যাপারে শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে কোন ক্লাস্টারের শিক্ষকদের সাথে আলোচনা করা হয় নাই। ক্লাস চলাকালিন সময়ে শিক্ষকরা মিটিং করেছে এ ব্যাপারে আমি অবগত নই।
উপজেলা নির্বাহী অফিসার মো.হাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো.আব্দুল আজিজ জানান, শিক্ষকরা পাঠদানের সময় স্কুলে থাকবে। শিক্ষার কার্যক্রম ব্যহত করে সংবর্ধনা দেওয়ার কোন সুযোগ নাই।
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.