1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, May 13, 2025
  • 286 বার
received 1161470435232921

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
মির্জাপুরে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর বিকেলে শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে (৫০) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল মিয়া ভাতগ্রাম ইউনিয়নের গাড়াইল গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে।

তবে গ্রেপ্তার বাবুল মিয়ার ভাই শওকত মিয়া দাবি করেন, তাঁর ভাই মির্জাপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু স্ট্রোক করার কারণে গত ১০ বছর যাবৎ ব্যবসা করতে পারছেন না, বাড়িতেই থাকেন, বিছানায় প্র¯্রাব পায়খানা করেন, টাকাও চিনেন না। যারা মামলা করেছেন তাদের সাথে আমাদের কোন শত্রæতা নেই। যেটা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষন পর অন্য একটি শিশু শিশুটির মাকে খবর দেয়, বাবুল মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। খবর পেয়ে শিশুটির মা এবং বাড়ির লোকজন দৌড়ে ঘটনাস্থলে গেলে বাবুল মিয়া পালিয়ে যায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার মামলায় বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে দায়ও স্বীকার করেছেন। তবে তিনি শারিরীক-মানসিকভাবে অসুস্থ থাকলে প্রমানপত্র আদালতে পেশ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com