মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার সময় মির্জাপুর শহীদ মিনারে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল বলেন, আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের সহকর্মী রোজিনা ইসলামকে সচিবালয় দূনীতিবাজ কর্মকর্তা ও তার সহযোগিরা হেনস্তা করেছে তার বিচারের দাবীতে আমরা তার মুক্তির দাবী করছি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। রোজিনা ইসলামকে মুক্তি না দিলে প্রয়োজনে কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ বাবর, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য সৈয়দ ওয়াহিদ ইকবাল, চিত্র শিল্পী হুমায়ূন কবীর, আতোয়ার রহমান, প্রথম আলোর মির্জাপুর প্রতিনিধি সোহেল মহসীন শিপন, প্রেসক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শিলা আক্তার, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাজজাত হোসেন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শামীম সুমন, মির্জাপুর প্রতিদিন এর সম্পাদক ও দি বাংলাদেশ টুডের প্রতিনিধি মোঃ রায়হান সরকার রবিন, মাই টিভির প্রতিনিধি মো. মোশারফ হোসেন, বিজয় টিভির প্রতিনিধি মো.মোজাম্মেল হক, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন ও সদস্য রুবেল হোসেন।
Leave a Reply