1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে রাস্তা দখল করে পশুর অবৈধ হাট - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুরে রাস্তা দখল করে পশুর অবৈধ হাট

  • আপডেট টাইম : Sunday, July 18, 2021
  • 966 বার
IMG 20210718 201930

মোঃ জোবায়ের হোসেন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। স্থানীয় প্রশাসন সূত্রে, উপজেলা স্থায়ী ও অস্থায়ী মিলে ১০টি স্থানে পশু বেচা-বিক্রির কথা রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইনেও পশু কেনা-বেচার বিষয়টি চলমান। কিন্তু সরজমিন ও খোঁজ নিয়ে জানা গেছে অনুমোদন প্রাপ্ত পশুর হাট ছাড়াও উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার, কদমা বাজারসহ উপজেলার বেশ কয়েক জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে অপরদিকে অবৈধহাটগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে অতিমাত্রায়।
সরজমিন রোববার (১৮ই জুলাই) বিকেলে তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় গিয়ে রাস্তা দখল করে একটি পশুর হাট গড়ে উঠতে দেখা গেছে। এছাড়া একই ইউনিয়নের কদমাবাজার এলাকায়ও গড়ে উঠেছে আরেকটি পশুর হাট। তবে ওই হাট দুটির কোন অনুমোদন নেই বলে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টসূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় প্রভাবশালীরা নিজস্ব উদ্যোগে হাটগুলো পরিচালনা করছেন বলে জানা গেছে।
এবার হাটুভাঙ্গা, ফতেপুর, ভাতকুড়া, পাকুল্যা, চুকুরিয়া, গল্লী, ভাবখন্ড ও বান্দাচালা এলাকায় অস্থায়ীভাবে হাট বসার অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। অনুমোদন প্রাপ্ত পশুর হাট গুলোতে পুলিশি তৎপরতা ও হাট কমিটির চেষ্টায় সাধারণের মাঝে স্বাস্থ্যবিধি প্রতিপালনের চাপ থাকলেও অবৈধ হাটগুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। অধিকাংশকেই নুন্যতম মাস্ক পড়তেও দেখা যায়নি। অপরদিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর স্কুল মাঠে আয়োজিত পশুর হাটে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফকে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ ও হ্যাÐ স্যানিটাইজার বিতরণ করতে দেখা গেছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো.সাইফুজ্জামান বলেন, উপজেলায় ১৫২৯জন খামারি রয়েছেন। ঈদকে কেন্দ্র করে খামারগুলোতে ২,৩৯৩টি ষাঁড়, ২৬০টি বলদ, ২৮টি মহিষ, ৬৮২টি খাসি ও ১৫৬টি ভেড়া লালন-পালন করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন (পিপিএম) বলেন, উপজেলায় প্রত্যেকটি অনুমোদন প্রাপ্ত পশুর হাঁটে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্য মোতায়েন করা আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের বলেন, উপজেলায় স্থায়ী হাটের পাশাপাশি ৮-৯ টি স্থানে অস্থায়ী হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে যদি কেউ হাট বসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেকটি হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য হাট কর্তৃপক্ষকে সজাগ থাকার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “মির্জাপুরে রাস্তা দখল করে পশুর অবৈধ হাট”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  3. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  4. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. código de Binance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com