1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মেয়র প্রার্থী সালমার পক্ষে প্রচারণা মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে মেয়র প্রার্থী সালমার পক্ষে প্রচারণা মিছিল

  • আপডেট টাইম : Thursday, January 28, 2021
  • 868 বার
IMG 20210128 194546

মোঃ সাজজাত হোসেন

আসন্ন মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মির্জাপুর পৌর শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা তৃণমূলের কর্মীবান্ধব নেত্রী সালমা আক্তারের পক্ষে প্রচারণা মিছিল করেছে মির্জাপুর পৌর এলাকার সর্বস্তরের সমর্থক নেতৃবৃন্দ।
প্রচারণা মিছিলে অংশ গ্রহণকারী মির্জাপুর পৌর এলাকার কয়েক হাজার কর্মী-সমর্থক আসন্ন পৌরসভা নির্বাচনে সালমাকে পৌরমাতা ও নৌকা নৌকা বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
তারা আরও জানান- বিশ্বমহামারী করোনা ভাইরাসে লকডাউনের কারণে অর্থনৈতিক স্থবিরতায় মির্জাপুরে কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির নির্দেশনায় তার ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের নগদ অর্থ সহ ব্যাপক খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম চালিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
এ ছাড়াও যেকোন দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং অসুস্থতাসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাই পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর মনে জায়গা করে নিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মির্জাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেয়র প্রার্থী সালমা আক্তার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব ভার গ্রহণ করে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ব্যাপক উন্নয়ন সাধন করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান বলেন, মেয়র পদে দুই জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারন আসনে কাউন্সিলর পুরুষ পদে ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। পুরুষ ভোটার ১০ হাজার ১৯১ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৪৭৮ জন। সুষ্ঠু ভাবে নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com