1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মুক্তিযোদ্ধার ছেলে সোহেলের বাঁচার আকুতি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে মুক্তিযোদ্ধার ছেলে সোহেলের বাঁচার আকুতি

  • আপডেট টাইম : Thursday, January 30, 2020
  • 1099 বার
image 149899

মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পোষ্টকামুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়ার ছেলে সোহেল রানা (৩৭) বাঁচতে চাই। তিনি একজন ফল ব্যবসায়ী। জানা যায়, সোহেল রানার দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এতে তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

সোহেলের বাবা বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া জানান, প্রায় এক বছর আগে সোহেল রানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে পরীক্ষা করানোর পর তার কিডনিতে সমস্যা আছে বলে চিকিৎসকরা জানান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে নিয়মিত ঔষধ খাওয়া শুরু করে, কিন্তু ঔষধ খাওয়ানোর পরও কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকার পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে পরীক্ষা করলে চিকিৎসকরা বলেন তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে । চিকিৎসক তার একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করাতে বলেছেন। কিডনি প্রতিস্থাপনে প্রায় ১০ লাখ টাকা দরকার। আর ডায়ালাইসিস করতে প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা যোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান।

সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ৬০১৭০২৬০০০৭৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। বিকাশ নম্বর: ০১৮১৮৬৪৮৮৬৩।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com