1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মায়ের সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুরে মায়ের সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : Monday, August 3, 2020
  • 2098 বার
117152389 322713725756813 8319918300473803944 n

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নওশাদ হোসেন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নওশাদ পুষ্টকামুরী গ্রামের হারুন অর রশিদ পান্নার ছেলে। সে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন অংশের পুষ্টকামুরী চরপাড়া এলাকা বেশ কিছু দিন ধরে বন্যার পানিতে ডুবে যাওয়ায় সেখানে প্রবল ¯্রােত প্রবাহিত হচ্ছে। মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার এই দৃশ্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়রাসহ পাশ্ববর্তী এলাকার লোকজন ওই স্থানে গোসল করতে আসতে থাকে। সোমবার দুপুরে নওশাদ তার মা ও কয়েকজন বন্ধু মিলে সেখানে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সাতার না জানা নওশাদ সকলের অজান্তে পানির ¯্রােতে পাকা সড়ক থেকে বিলের পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। সেখানে ডুবুরি দল না থাকায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল খবর দিয়ে নিয়ে আসা হয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়ক থেকে আনুমানিক ৫০ গজ ভাটিতে পুষ্টকামুরী বিল থেকে নওশাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে স্কুল ছাত্র নওশাদের মরদেহ উদ্ধারের পর এলাকাবাসী ও তার বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র উপসহকারি পরিচালক খন্দকার আবদুল জলিল জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে বিলের পানি থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com