1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মাদক সেবনকালে আটক এক, চার মাসের কারাদণ্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে মাদক সেবনকালে আটক এক, চার মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম : Thursday, May 26, 2022
  • 1240 বার
IMG 20220526 153730

মির্জাপুর প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে এক মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেন।

সাজাপ্রাপ্ত হলেন- পৌরসদরের পোষ্টকামুরী গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে মোজাম্মেল হক (৪৫)। অভিযানকালে মির্জাপুর থানার এস.আই মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, দুপুর ১.৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে পোষ্টকামুরী গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোজাম্মেল হক কে চার মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com