1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মাটি লুটেরাদের বিরুদ্ধে কৃষকদের গ্রাম্য সমাবেশ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে মাটি লুটেরাদের বিরুদ্ধে কৃষকদের গ্রাম্য সমাবেশ

  • আপডেট টাইম : Friday, December 13, 2024
  • 311 বার
Messenger creation AE06EB92 EDD7 4F8D A9F8 4265F25331BF

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি লুটেরাদের বিরুদ্ধে কৃষকদের গ্রাম্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাটি লুটেরাদের হাত থেকে মির্জাপুরের লৌহজং নদীর বেড়ীবাধ ও কৃষিজমি রক্ষার দাবি করা হয়।

শুক্রবার ( ১৩ই ডিসেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি ওই গ্রামের লৌহজং নদীর বেড়ীবাধ ও কৃষিজমি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত কৃষকরা অভিযোগ করেন, বহুরিয়া, বাইমাইল, দেওহাটা ও কলিমাজানি এলাকার কতিপয় বালু ও মাটি লুটেরারা বিগত সময়ে এলাকার কৃষকদের জিম্মি করে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিলো। এছাড়া চক্রটি লৌহজং নদীর বহুরিয়া অংশে থাকা বেড়ীবাধের এক কিলোমিটার জায়গার মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে। এতে তাদের এলাকার শত শত একর আবাদি জমি নষ্ট ও বেড়ীবাধ হুমকিতে পড়েছে বলে দাবি করা হয়।

সমাবেশে কমিটির সভাপতি ডিএম সাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ নূর ও আব্দুর রশিদ তালুকদার, হারুন অর রশিদ, এম.এ জলিল, আব্দুল আলিম সিকদার, আব্দুল ছবুর প্রমুখসহ এলাকার প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com