1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

  • আপডেট টাইম : Sunday, February 18, 2024
  • 531 বার
received 231409879966472

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

রোববার (১৮ ফেব্রæয়ারি) বিকেল ৪ টার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলাধীন বাঁশতৈল এলাকার তেলিাপাড়া নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি মির্জাপুরের দিকে যাওয়ার সময় মির্জাপুরগামী অপর একটি পিকআপ গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। সেসময় সিএনজিটি পিকআপটিকে অতিক্রম করার সময় সখিপুরগামী (বিপরীত মুখী) আরেকটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়।

এ দুঘটনায় নিহতরা হলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪০), তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম ও ভাতগ্রাম ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ (৩০)।

এ বিষয়ে বাঁশতৈলি ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com