1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের ৪ ব্যবসায়ীকে জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : Monday, March 23, 2020
  • 1120 বার
ffff

মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপাড়া বাজারে অতি মুনাফা লোভী ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকালে সোহাগপাড়া বাজারে দ্রব্যমূল্যেও উর্ধ্বগতি নিয়ন্ত্রণে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্থদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল মালেক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোহাগপাড়া বাজারের পেয়াজ, চাল, কাচামাল পাইকারী ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান (৫০) কে ২০ হাজার টাকা, চাল, ডাল, মনিহারী দ্রব্যদির পাইকারী ব্যবসায়ী বিপ্লব সরকার (৩৪) কে ৩০ হাজার টাকা, রতন সরকার (৪৫) কে ৩০ হাজার টাকা ও মোঃ শরিফুল ইসলাম (২৮) কে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, যারা বিদেশ ফেরত ব্যক্তি আছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা জন্য আমরা সব সময় তদারকি করছি। তাদের আতœীয় স্বজনরা যেন তাদের প্রতি খেয়াল রাখেন যাতে করে তারা যেন বাইরে ঘোরাঘুরি না করেন। আর যারা এই সুযোগে দ্রব্যমূল্যের বাজার অস্বত্বিশীল করতে চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com