তুষার সান্যাল
আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান চালিয়ে সৈয়দ মাসুদুল ইসলাম মাসুদ (৫৩) নামে এক ভুয়া ডেন্টাল সার্জনকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, কুমুদিনী হাসপাতাল রোডে শান্তনা ডেন্টাল কেয়ার ক্লিনিকের মালিক সৈয়দ মাসুদুল ইসলাম মাসুদ ডাক্তার না হয়েও নিজেকে ডেন্টাল সার্জন পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে চিকিৎসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। গোপন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ ব্যাপারে মোবাইল কোর্টের বিচারক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, ভুয়া ডেন্টাল সার্জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লিনিক বন্ধ থাকবে।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply