1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

  • আপডেট টাইম : Saturday, October 2, 2021
  • 613 বার
IMG 20211002 094036

মো.সাজজাত হোসেন

আর কয়েক দিন বাদেই মর্ত্যে আসছেন সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মির্জাপুরের প্রতিমা শিল্পীরা। রাতদিন পরিশ্রম করে সুনিপুণ হাতে রংতুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা।

এ দিকে পূজা নির্বিঘেœ সম্পন্ন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনে সব প্রস্তুতির নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা পূজা উদযাপন কমিটি।

দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজাম-পে দিনরাত চলছে শেষ মুহূর্তের প্রতিমা তৈরির কাজ। আগামী ১১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। তাই পূজাম-পগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি ।
দুর্গোৎসবে ম-পের অন্যতম আকর্ষণ প্রতিমা। অধিকাংশ ম-পে চলছে দোমাটি ও রঙের কাজ। রাতদিন কাজ করে চলেছেন শিল্পীরা।

তথ্য মতে, টাঙ্গাইল জেলার মধ্যে তথা দেশের উপজেলাগুলোর মধ্যে মির্জাপুর উপজেলায় সর্বাধিক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর করোনা মহামারির মধ্যেও দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্টপসহ মির্জাপুর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০৮টি মন্টপে পূজা হয়েছে। এবছর ৪৩ টি পূজা বেড়ে ২৫১ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর বলেন, বছর ঘুরে সময়টি সামনে এলে সনাতন ধর্মাবলম্বীদের মনে নতুন করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। এবছরও সেই উদ্দীপনার মধ্যে দিয়ে উদ্যোক্তারা পূজার প্রস্তুতি নিচ্ছেন।স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আয়োজন নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক পরিষদের মির্জাপুর উপজেলার সভাপতি উত্তম কুমার সেন(লালু) বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ও সহযোগিতার মধ্য দিয়ে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সারদীয় দুর্গোৎসব পালন করার জন্য সবার নিকট আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

6 responses to “মির্জাপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  2. Avatar of binance binance says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. Avatar of binance binance says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  4. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  5. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  6. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com