1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, August 5, 2025
  • 335 বার
IMG20250805122037
oppo_0

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
গতবছর এই দিনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান—এই ঐতিহাসিক ঘটনার স্মরণে আজ মঙ্গলবার দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিতরের মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে। দুপুর ১টা ৩০ মিনিটে এসব মিছিল একত্রিত হয়ে এক বিশাল বিজয় মিছিলে রূপ নেয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাসের মির্জাপুর ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী।

দীর্ঘদিন পর আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুপুর নাগাদ পুরো উপজেলা সদর বিএনপির স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, মোঃ আলতাফ মিয়া, মোহাম্মদ আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা।

এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী বিজয় দিবসের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com