তুষার স্যানালঃ
টাংগাইলের মির্জাপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির উদ্যোগে সকল পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ গরীব ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আজ শনিবার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা বাজারে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল-৭ মির্জাপুর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি কুব্বত মৃর্ধা, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সাখাওয়াত হোসেন, থানা বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, জয়নাল সিকদার, আজগানা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মো.নাজমুল হোসেন, যুবদল নেতা আমাল,হুমায়ূন ও ছাত্রদল নেতা জাকির।
Leave a Reply