1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাস চাপায় নারী নিহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে বাস চাপায় নারী নিহত

  • আপডেট টাইম : Wednesday, January 8, 2020
  • 817 বার
ffff

শাহ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধিঃ


টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক নারী নিহত হয়েছে। নিহত উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল সিকদার পাড়া গ্রামের মো. আলাল সিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৫৫)। বুধবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দূর্ঘটনা হয়।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১০টার দিকে মহাসড়কের ঐ স্থানে এসে পারাপারের প্রস্তুতি নেয় নিহত রোকেয়া বেগম। এমতাবস্থায় টাঙ্গাইলমুখী জেনিন পরিবহনের (সিরাজগঞ্জ-ব ১১-০০৪৪) যাত্রীবাহী বাস পিছন দিক থেকে এসে ঐ নারীকে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে মহাসড়কে পড়ে যায়। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সংবাদ পেয়ে বাসটি আটক করা হয়েছে। বাসের ড্রাইভার পালিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com