1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৪ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৪

  • আপডেট টাইম : Wednesday, December 11, 2024
  • 499 বার
IMG 20241211 165138

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় অটোরিক্সার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ওই অটোতে থাকা একই পরিবারের ৩ শিশুসহ অটোরিক্সার চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এর পূর্বপাশে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

এতে বিথী নামের এক নারী নিহত হন। বিথী (৩৫) মির্জাপুর পৌরসভার বাইমহাটী গ্রামের ময়নাল হকের মেয়ে বলে জানা গেছে। এঘটনায় নিহত বিথীর কণ্যা শিশু ও দুই ভাতিজী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিক্সার চালক নয়ন। আহত ৩ শিশুর শারিরীক অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।

স্থানীয় মোটর সাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অকোরিক্সাকে চাপা দিয়ে দ্রæত বেগে টাঙ্গাইলের দিকে রওনা দেয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ খান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আমরা বাসস্ট্যান্ড এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।


নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com