1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম : Wednesday, November 13, 2024
  • 237 বার
IMG 20241113 205952

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মির্জাপুর বাজারের কয়েকটি স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে দুটি মোটরসাইকেল মালিককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখার নির্দেশনা, নিষিদ্ধ পলিথিন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারনা নাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনসহ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ পলিথিন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com