সাজ্জাদ হোসেন স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম।
এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বলেন, নির্বাচনে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন। সেই সাথে স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে দ্রুততম সময়ে মির্জাপুরে মোট ১২৬টি ভোটকেন্দ্রে মধ্যে ১১৪ ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা এবং ঝুঁকিপূণ ১২ টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেন।