1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রাইভেটকার দিয়ে অটো চুরি, গ্রেপ্তার ৬ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে প্রাইভেটকার দিয়ে অটো চুরি, গ্রেপ্তার ৬

  • আপডেট টাইম : Sunday, September 3, 2023
  • 982 বার
IMG 20230903 153434

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেটকারযোগে অটো চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। চুরি যাওয়া অটো রিক্সাসহ দুইটি অটো রিক্সা উদ্ধার ও একাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রাইভেটকার চালক অটো চুরির দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। এছাড়া অন্য ৫জনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওই ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারি জেলার জলঢাকা থানার খেরকাটি গ্রামের মৃত নুরুল আফসারের ছেলে আব্দুর রব (৩৫), রাজশাহী জেলার পুঠিয়া থানার ফুলবাড়ি গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে আল আমিন (২৮), নেত্রকোনা জেলার আটপাড়া থানার কোনাপাড়া গ্রামের মৃত ইঞ্চিল খা এর ছেলে আলিম মিয়া (২৯), জামালপুর জেলার জামালপুর সদরের রশিদপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মুরাদ হোসেন ওরফে নুরুজ্জামান (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার রুপসী মধ্যপাড়া নিরঞ্জন প্রমানিকের ছেলে সুজন চন্দ্র প্রমাণিক (২২) এবং বাকেরগঞ্জ জেলার মহেষপুর থানার মহেষপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে প্রাইভেটকার চালক মোহাম্মদ আলী (২৯)। গ্রেপ্তারকৃতরা সবাই গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলো।

মামলার বাদী হান্নান মিয়া ও মামলা সূত্রে জানা যায় , গত ১২ আগস্ট মির্জাপুর পৌরসভার বংশাই রোডের বিকাশ হাসপাতালের সামনে অটোরিক্সা রেখে নাশতা করতে যান তিনি। নাশতা করে এসে দেখেন তার অটোটি চুরি হয়ে গেছে। এরপর থানায় অভিযোগ ও স্থানীয় সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায় একটি সাদা প্রাইভেটকার থেকে দুইজন লোক নেমে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, অটো রিক্সা চুরির ঘটনায় জড়িত এবং বেচা-কেনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com