1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

  • আপডেট টাইম : Saturday, May 31, 2025
  • 657 বার
Messenger creation 7B6F6718 2E8C 432B A9F1 504C77DF51F0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাস ফেরতের গাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার ও ৫টি মোবাইল ফোন লুট করেছে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের রেকার গাড়ির চালকের সহকারি।

শনিবার ( ৩১ মে) ভোর ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া অংশে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলোপাতারি গুলি করে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতির শিকার গাড়িটি গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছিলো।

ডাকাতির শিকার সুমাইয়া আক্তার বলেন, আমার ননদ বিউটি আক্তার গত ২৯ তারিখ জর্ডান থেকে দেশে ফিরে গাজীপুরের টঙ্গী এলাকায় আরেক ননদের বাসায় অবস্থান করে। এরপর শুক্রবার রাত ১২ টার দিকে টঙ্গী রেলস্টেশন থেকে একটি নোয়াহ গাড়ি ভাড়া করে তারা বগুড়ার সারিয়াকান্দি উদ্দেশে যাত্রা শুরু করে। রাত ৩টার দিকে মহাসড়কের চরপাড়া পৌছলে একটি হাইয়েচ গাড়ি (ঢাকা মেট্রো চ ১৩-৩২০২) আমাদের গাড়ির গতিরোধ করে। ওই গাড়ি থেকে ৭-৮ জন লোক নেমে নিজেদের পুলিশের পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ৫ জনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাদের একজনের হাতে পিস্তল, একজনের হাতে ওয়াকিটকি ও একজনের হাতে হ্যান্ডকাফ ছিলো। ডাকাতির একপর্যায়ের পুলিশের একটি রেকার গাড়ি ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতদের একজন পুলিশের গাড়ির একজনের হাতে গুলি করে ও আরেকটি ফাঁকা গুলি করে সবাই পালিয়ে যায়। তাদের ভাড়াকৃত নোয়াহ গাড়ির ড্রাইভার হেলপার এই ডাকাতির সাথে যুক্ত থাকতে পারেন বলে অভিযোগ করেন তিনি।

ডাকাতের গুলিতে আহত রেকার চালকের সহকারি তুহিন বলেন, আমি ডাকাতদের হাইয়েচ গাড়ির চাবি আনতে গেল তারা আমার হাতে গুলি করে। ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিলো। তারা এলোপাথারি গুলি করেছে।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, ঘটনার পর থেকে পুলিশ-ডিবির টীম যৌথভাবে কাজ করছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের ব্যবহৃত ফেলে যাওয়া গাড়িটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com