1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

  • আপডেট টাইম : Saturday, September 30, 2023
  • 401 বার
383980469 10223842846527748 240001494609053496 n

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস বিন হাকিম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com