মোঃ সাজজাত হোসেন
‘মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে মির্জাপুরে প্রথম ধাপে গৃহহীন ৪১ পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমিসহ ঘর। শনিবার এর ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার পৌরসভাসহ ১৪ ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
নির্মিত ৪১ ঘর ভূমি দলিলসহ হস্থান্তর করা হয় উপকারভোগী প্রতিটি পরিবারের মধ্যে। এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সঙ্গে শনিবার সকালে উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রথম দফায় শনিবার সকালে ৪১ গৃহহীন পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। বাকি ২০০ ঘর নির্মাণ কাজ শেষে বুঝিয়ে দেয়া হবে। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধা পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, মির্জা শামীমা আক্তার শিফা, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মনি, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.সাদ্দাম হোসেনসহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
Leave a Reply