1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রথম করোনা আক্রান্ত অখিল সম্পূর্ণ সুস্থ্য - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে প্রথম করোনা আক্রান্ত অখিল সম্পূর্ণ সুস্থ্য

  • আপডেট টাইম : Wednesday, April 22, 2020
  • 967 বার
p086qbqx

শাহ্ সৈকত মুন্নাঃ
টাঙ্গাইল জেলায় সর্ব প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামের হরিদাস সরকারের ছেলে অখিল চন্দ্র সরকার টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর সম্পূর্ণভাবে সুস্থ্য হয়েছেন বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম।
সুস্থ্য অখিল আগামীকাল (২৩ এপ্রিল) বৃহস্পতিবার নিজ বাড়িতে ফিরবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
করোনায় সুস্থ্য হওয়া অখিল চন্দ্র সরকারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, দীর্ঘ দিন যাবৎ মানব সেবায় নিয়োজিত আছি। মানুষের দোয়া-আশিবার্দের কারণেই আজ আমি সুস্থ্য হতে পেরেছি। এছাড়াও তিনি দেশ বিদেশে থাকা সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম জানান, চিকিৎসাধীন অবস্থায় পর পর দুইবার করোনা টেস্টে মির্জাপুরের এই ব্যক্তির নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা মুক্ত বলে নিশ্চিত করেন উক্ত হাসপাতাল কতর্ৃপক্ষ। তবুও সতর্কতার সহিত তাকে নিরাপদ স্থানে অবস্থান করারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত (০৭ এপ্রিল) করোনা টেস্টে পজিটিভ আসে টাঙ্গাইল জেলায় প্রথম মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সরকারের। খবর পেয়ে ঐ রাতেই তাকে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা কতর্ৃপক্ষ চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করেন। টানা ১৬ দিন পর বুধবার (২২ এপ্রিল) সে সম্পূর্ণভাবে সুস্থ্য হন বলে নিশ্চিত করেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ, মির্জাপুর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com