1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রতিবেশির সহায়তা পেলেন দরিদ্ররা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে প্রতিবেশির সহায়তা পেলেন দরিদ্ররা

  • আপডেট টাইম : Friday, May 29, 2020
  • 888 বার
IMG 20200529 183618

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবেশী দরিদ্র ও কর্মহীনদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাদের প্রতিবেশি গ্রামের বাসিন্দারা। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলা সদরের সরিষাদাইড়, আন্ধরা, বাবুবাজার, সূত্রধর পাড়া, সাহাপাড়া ও বনিকপাড়া এলাকার ৬০টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে দরিদ্র পরিবারের সদস্যের প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি পেঁয়াজ, একটি আটা ও একটি সাবান করে সাবান দেয়া হয়।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সহকারি পরিচালক তন্ময় চক্রবর্তী এর উদ্যোগে সাহাপাড়া এলাকার বাসিন্দা দেবপ্রিয় শীল, আবির শীল, আকাশ শীল ও সৈকত সাহার সহায়তায় এসব সামগ্রী বিতরণ করেন।
তন্ময় চক্রবর্তী বলেন, ‘আমরা প্রতিবেশিদের সহায়তা করছি। এর আগেও তাঁদের সহায়তা করা হয়েছে। যে কোন বিপদে আগে প্রতিবেশিরাই এগিয়ে আসেন। সেই দৃষ্টিকোন থেকে ক্ষুদ্র পরিসরে হলেও এই দুর্যোগের সময় আমরা উদ্যোগটি নিয়েছি। যা অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com