1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৌর নির্বাচনে ৪৫ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে পৌর নির্বাচনে ৪৫ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল

  • আপডেট টাইম : Thursday, December 31, 2020
  • 1004 বার
90

মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভার নির্বাচনে মনোয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৪৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোয়নপত্র জমা দিয়েছেন। আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ছিল মনোয়নপত্র জমাদানের শেষ দিন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকতা উম্মে তানিয়া জানান, বিকেল ৫ টা পর্যন্ত মির্জাপুর পৌরসভার মেয়র ও ৯ টি ওয়ার্ড থেকে ৪৫ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান মেয়র সালমা আক্তার, বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ এবং আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর এবং পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন ৪২ জন। নির্বাচন উৎসব মুখর করতে প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com