1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে বিএনপির মতবিনিময় সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

  • আপডেট টাইম : Saturday, October 5, 2024
  • 267 বার
IMG 20241005 211955

মোঃ হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন,‘ পূজা নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বা পরিস্কার পানি ঘোলা করতে চায় এবার তাদের প্রশাসনকে সাথে নিয়ে শক্ত হাতে ধমন করা হবে’। ধর্মের ওপর কোনো ভাবেই আঘাত আসতে দিবো না।
শনিবার (৫ অক্টোবর ) বেলা ১১টায় মির্জাপুর বাইপাস লাবু মৃধার ভবনে বিএনপি’র ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি-সম্পাদক এবং ২০৮টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে এস এম মহসীনে ও সালাউদ্দিন আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি বিকাশ গোস্বাামী, কুমুদিনী হাসপাতালের উপরিচালক অনিমেষ ভৌমিক, বিএনপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক আলম মৃধাসহ নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, কে সংখ্যা গুরু আর কে সংখ্যা লঘু মুখ্য নয় সবাই বাংলাদেশের নাগরিক। আমরা আমাদের ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে চাই। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের পূজা মন্ডপ পাহাড়া দেয়ার জন্য নির্দেশ প্রধান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com