1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পুলিশ কনস্টেবলসহ আক্রান্ত ১৫ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে পুলিশ কনস্টেবলসহ আক্রান্ত ১৫

  • আপডেট টাইম : Friday, June 19, 2020
  • 2880 বার
received 549803609264451 mh1588930920333

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক কনস্টেবলসহ নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে ১১১ জন করোনায় আক্রান্ত হলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ১২ জুন ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ২৯ জনের নমুনা পাঠানো হয়। সেখান থেকে আজ শুক্রবার ওই ১৫ জন করোনা পজেটিভ বলে জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর থানার কনস্টেবল (৫৫), উপজেলা সদরের কলেজ রোডের একজন বাসিন্দা (৮৫), তাঁর দুই নাতনী (১৫), পল্লী বিদ্যুতের তিন কর্মচারী, সদরের পোষ্টকামুরী গ্রামের একজন (৩০), আরেক ব্যাক্তি (৬৫), তাঁর স্ত্রী (৪৫), ইউনিয়ন পাড়ার একজন (৩১), ভাদগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের একজন (৩৫), আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের একজন (৫৩), তরফপুর ইউনিয়নের ডোহাতলী গ্রামের এক নারী (৩০) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার একজন (৩২) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাসা-বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
মির্জাপুরে এ পর্যন্ত আক্রান্ত ১১১ জনের মধ্যে চারজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৯ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com