1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পাঁচ লক্ষ টাকা বিতরন করলেন আজগানা ইউনিয়নের আব্দুল কাদের সিকদার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে পাঁচ লক্ষ টাকা বিতরন করলেন আজগানা ইউনিয়নের আব্দুল কাদের সিকদার

  • আপডেট টাইম : Monday, May 18, 2020
  • 1812 বার
IMG 20200518 223522

মোজাম্মেল হকঃ

করোনা ভাইরাস সংক্রমনে মানুষ যখন অসহায়ভাবে জীবন যাপন করতেছে তখনই পাশে দাড়ালেন টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং মেসার্স এ বি এম এন্টার প্রাইজ ইট ভাটার মালিক মো: আব্দুল কাদের সিকদার।

তিনি নিজ উদ্যোগে আজগানা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গরিব,অসহায়,কর্মহীন,দিনমজুর, পাল, শীল ও জেলেদের মধ্যে নিজ তহবিল হইতে পাঁচ লক্ষ টাকা বিতরন করেছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে জন প্রতি ৫০০ টাকা করে এক হাজার পরিবারের মাঝে মোট পাঁচ লক্ষ টাকা বিতরন করা হয়।

জন প্রতি ৫০০ টাকা করে বিতরনের পাশাপাশি তিনি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষে কর্মহীন, দিনমজুর ও অসহায়দের মাঝে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: উসমান গনি,যুবলীগ নেতা আব্দুল খালেক সিকদার , সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল হোসেন মোল্লা,আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: শহিদুর রহমান মল্লিক, ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আমীন উদ্দিন সরকার, আতোয়ার রহমান,হাবিবুর রহমান হবি, আব্দুল রাসেদ খাঁন,খলিল সিকদার,জাহাঙ্গীর হোসেন মল্লিক,আ: রউফ, আতিকুর রহমান সিকদার,ফিরোজ সিকদার সহ আজগানা ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com