মোঃ নাজমুল ইসলাম
সরকারী বিধিনিষেধ অমান্য করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও পর্যটন কেন্দ্র গুলোতে ভ্রমণ করতে আসায় পর্যটকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।

গতকাল শনিবার উপজেলার মসজিদ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে, বংশাই ব্রীজ, তরফপুর ও পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিকেলে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে মোট ১৩টি মামলায় ৩৪ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এরপর করোনা প্রতিরোধে আগত পর্যটকদের পর্যটন কেন্দ্রগুলো হতে মাইকিংয়ের মাধ্যমে সরিয়ে দেয়া হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার পাথরঘাটা একটি মসজিদে করোনা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ প্রদান ও মাস্ক বিতরণ করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, সকলকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। করোনা মোকাবিলায় সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছেন তা বাস্তবায়ন করার জন্য মির্জাপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/join?ref=P9L9FQKY
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.