1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’

মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেট টাইম : Monday, April 6, 2026
  • 91 বার
Messenger creation 058E0D4D 0EFD 4A1F 8FC7 47C8D4F72E40

খায়রুল করিম পাপন, নিজস্ব প্রতিবেদকঃ
মির্জাপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক-প্রশাসনের সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে নব যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনসার উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মির্জাপুর উপজেলা শাখা।
রবিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কর্মকর্তাকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষক নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমিতির নির্বাহী সম্পাদক মোঃ সেলিম আল মামুনের প্রাণবন্ত সঞ্চালনা এবং মোঃ শামীম দেওয়ান সুমনের সুচারু পরিকল্পনায় পুরো আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন খান।
মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনসার উদ্দীন শিক্ষকদের উদ্দেশ্যে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, “শিক্ষকগণ হলেন মানুষ গড়ার কারিগর। মির্জাপুরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে একটি মডেল হিসেবে দাঁড় করাতে আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। অফিস চলাকালীন যেকোনো দাপ্তরিক প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ সহিনুর রহমান খান বলেন, “আমরা আশাবাদী যে, একজন দক্ষ কর্মকর্তার নেতৃত্বে মির্জাপুরের প্রাথমিক শিক্ষা বিভাগ আরও গতিশীল হবে। শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের সংগঠন সবসময় শিক্ষা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শীর্ষস্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ সহযোগিতায় ছিলেন বরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান এবং ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামছুল আলম, শাহীনুর রহমান, মোঃ আলী হোসেন, দেওয়ান মোঃ নাসির উদ্দিন,যুগ্ম সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ লাভলু মিয়া। এছাড়াও মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন, মোঃ সোহরাব হোসেন, সৈয়দ হাবিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ শামীম আল মামুন, মোঃ জাকির হোসেন,মোঃ আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ মকবুল হোসেন, আইয়ূব ভূইয়া, এস এম রাকিবুল হাসান, কাজী জুলহাস উদ্দিন, মাহাবুব হাসান, সিরাজুল ইসলাম, মোঃ সুমন মিয়া, মোঃ রেহান মিয়া, দিপালী বিশ্বাস,মোঃ শিপলু সাদেক, মোঃ মোবারক হোসেন, উসমান গনি, মোঃ বজলুর রহমান, হিমেল রেজা, মীর সাইদুল ইসলাম বাঁধন, টিপু সুলতান, আব্দুর রহিম ও আবু তালেব ভূইয়া প্রমুখ।
মতবিনিময় সভাটি উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com