1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নতুন করে ২ নার্সসহ আক্রান্ত ৬ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে নতুন করে ২ নার্সসহ আক্রান্ত ৬

  • আপডেট টাইম : Thursday, June 18, 2020
  • 1957 বার
received 549803609264451 mh1588930920333

মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে দুই নার্সসহ নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ছাড়াও মির্জাপুর বাজারের এক ব্যবসায়ী (৬০), ভাতগ্রাম ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এক নারী (৩০), ফতেপুর ইউনিয়নের একটি গ্রামের একজন (৭৫) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক সিরাজগঞ্জ সদরের বাসিন্দা একজন (২৩) রয়েছেন।
গত ১১ জুন ঢাকার আইপিএইচে পাঠানো ১৬ জনের নমুনায় ফলে আজ ছয়জনের পজেটিভ বলে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাসা-বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৯৬ জনের মধ্যে চারজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৯ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com