1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নকল কেমিক্যাল কোম্পানীর মালিক গ্রেফতার, ১০ লক্ষ টাকার মাল জব্দ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে নকল কেমিক্যাল কোম্পানীর মালিক গ্রেফতার, ১০ লক্ষ টাকার মাল জব্দ

  • আপডেট টাইম : Monday, August 24, 2020
  • 3656 বার
118516277 594803077862992 8502300458691098419 n


মোঃ জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে দেশী বিদেশী ব্যান্ডের কেমিক্যাল তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাবের একটি দল। সেখানে হারপিক, ভিকসল, গ্লাস ক্লিনার, পুটিং, মি. ব্রাসুসহ ৭/৮ প্রকারের দেশী বিদেশী নকল কেমিক্যাল পন্য উৎপাদন ও বাজারজাত করছিল তারা।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সদরের বংশাই রোডের ত্রিমোহন স্যালুঘাট এলাকার কারখানায় টাঙ্গাইল র‌্যাব-১২’র একটি দল অভিযান চালায়। এ সময় নকল ও ভেজাল পন্য তৈরি কারখানার মালিক তোফাজ্জল হোসেন (৬০) কে গ্রেফতার করে তারা। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল মালেক নকল কেমিক্যাল কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল।
অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, তোফাজ্জল হোসেন বিভিন্ন কেমিক্যাল কোম্পানী নাম দিয়ে দীর্ঘদিন ধরে দেশী বিদেশী বিভিন্ন নামী দামী কোম্পানীর কেমিক্যাল পণ্য সামগ্রী নকল করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে গ্রেপ্তার ও বিপুল পরিমান পন্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের পরিমান আনুমানিক ১০ লক্ষ টাকা।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবদুল মালেক নকল কেমিক্যাল কারখানার সীলগালা করাসহ মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে নকল কেমিক্যাল কোম্পানীর মালিক গ্রেফতার, ১০ লক্ষ টাকার মাল জব্দ”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com