1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • আপডেট টাইম : Thursday, May 21, 2020
  • 1264 বার
Mirzapur Pic 1

মো. জাহাঙ্গীর হোসেন: টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুরে খাদ্যগুদামে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষিকর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ মুরাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপ-খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান, সহকারি খাদ্য পরিদর্শক আবুল হাশেম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ১ম ধাপে উপজেলার ১৫ হাজার কার্ডধারী কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন হাজার কৃষক ও মিলারদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১৪শ ২৭ মেট্রিকটন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ২৬শ ৬৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু কথা থাকলেও কৃষকের তালিকা প্রস্তুতসহ ধান কাটা মারায়ে বিলম্ব হওয়াতে মির্জাপুরে ধান-চাল সংগ্রহ বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে। ফলন ভাল হওয়ায় স্থানীয়ভাবে ধান-চাল সংগ্রহের লক্ষমাত্রা পুরন করা সম্ভব হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু”

  1. Avatar of Jiscopy Jiscopy says:

    Acta 2010; 1801 12 1375 1385 priligy fda approval

  2. Genox tablets 10mg reduce the growth of early stage tumours and can slow down the growth of advanced metastatic tumours that have already spread to other parts of the body, reducing mortality rates, particularly if taken continuously for 5 years where to get cytotec without prescription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com