1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Friday, September 1, 2023
  • 451 বার
IMG 20230901 WA0002

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

২৮ পেরিয়ে ২৯ এ পদার্পণ করলো টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কণ্ঠ। এ উপলক্ষে জেলার অন্যান্য উপজেলার ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ( ১ সেপ্টেম্বর) মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিতে কেক কাটা ও আলোচনার সভার মাধ্যমে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে দৈনিক মজলুমের কণ্ঠের মির্জাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোশারফ হোসেন মনি, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, প্রেস ক্লাব মির্জাপুর এর সভাপতি দৈনিক দেশ রুপান্তরের উপজেলা প্রতিনিধি সামছুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেন, বাংলাদেশ টুডে’র উপজেলা প্রতিনিধি ও মির্জাপুর প্রতিদিনের সম্পাদক রায়হান সরকার রবিন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ডিএম সুমন, প্রাক্ষিক নতুন প্রহরের প্রতিনিধি উত্তম বণিক, প্রাথমিক শিক্ষক সেলিম আল মামুন , মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে দৈনিক মজলুমের ভূয়সী প্রশংসা করে পত্রিকাটির উত্তোরোত্তর সফলতা কামনা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com