মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও মাস্ক বিতরণের মধ্যদিয়ে জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকালে মির্জাপুর প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশ রুপান্তর পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদের সঞ্চালনায় ও মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, বিআরডিবি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, রাজাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান স্বপন, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, শিক্ষক সমিতির শামীম আল মামুন, শাহিনুর ইসলাম প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply