1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দুপুরে দোকানির জরিমানা বিকেলে আটক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে দুপুরে দোকানির জরিমানা বিকেলে আটক

  • আপডেট টাইম : Sunday, April 5, 2020
  • 839 বার
92240634 838992946615315 4090810350616707072 n

মো. জাহাঙ্গীর হোসেন :
টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক মিষ্টি দোকানীকে দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। অপরদিকে জরিমানা দেয়ার পরও দোকান খোলে ব্যবসা পরিচালনা করায় বিকেলে থানা পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক মির্জাপুর বাজারের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক কৃষ্ণ ঘোষকে এই জরিমানা করেন।
ইউএনও আব্দুল মালেক করোনা ভাইরাস সংক্রমনরোধে সতর্কতামুলক পদক্ষেপের অংশ হিসেবে জরুরী সেবা ব্যতিত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দোকানী সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে জরিমানা দেয়ার পরও দোকান খোলায় বিকেলে তাকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com