জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে মা-ছেলে, ভাই-বোন ও দাদা-নাতি-নাতনীসহ দুইদিনে সর্বোচ্চ ২০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অনেকে ঢাকা থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি এসে নমুনা দিয়েছিলেন।বর্তমানে তাদের অনেকে স-পরিবারের ঢাকায় অবস্থান করছেন। এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ জন। রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ৬ জুন ২১ জন এবং ৭ জুন ১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তাদের মধ্যে ৬ জুন ২১ জনের ৯ জন এবং ৭ জুন পাঠানো ১৮ জনের নমূনার মধ্যে ১১ জনের দেহে করোনা শনাক্তের খবর পায় তারা।
আক্রান্তদের মধ্যে গোড়াই ইউনিয়নেরর নাজিরপাড়ার বাসিন্দা আটত্রিশ বছরের মা ও তার বারো বছরের শিশু ছেলে, একই বাড়ির নয় মাসের শিশু সন্তান। সদরের বাইমহাটি গ্রামের বারো বছরের শিশু ও তার ছয় বছরের বোন রয়েছে। উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আটচল্লিশ বছরের একজন, ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামের পঞ্চান্ন বছরের একজন পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের চল্লিশ বছরের নারী বাইমহাটি গ্রামের সত্তুর বছরের এক বৃদ্ধা, জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের বাসিন্দা বর্তমানে মির্জাপুর বাজারের পোষ্ট অফিস সংলগ্ন বাসা চব্বিশ বছরের নারী রয়েছেন।
গতকাল শনিবারের আক্রান্তদের মধ্যে উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের দাদা (৬৫) তাঁর আট বছরের নাতি ও দুই বছরের নাতনী, মির্জাপুর বাজারের বাসিন্দা (৫৫), ভাওড়া ইউনিয়নের দেওয়ানপাড়ার বাসিন্দা (৩০), একই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের (২৪), ময়মনসিংহ সদরের বাসিন্দা বর্তমানে মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থান করছেন (৩৫), পাবনা সদরের বাসিন্দা বর্তমানের গোড়াই শিল্পাঞ্চলের থাকেন (৩০), গোড়াই ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা (৪৫)।
দুই দিনের আক্রান্তদেরসহ মির্জাপুরে মোট আক্রান্তের সংখ্য ৭৫ পূর্ণ হল। এর মধ্যে একজন মারা গেছে, ১৩ জন সুস্থ্ হয়েছেন এবং বাকি ৬২ জন নিজ বাড়িতে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের মধ্যে অনেকে ঢাকা থেকে এসে নমুনা দিয়ে বর্তমানে ঢাকা অবস্থায় করছেন। অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.