1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দীর্ঘ অপেক্ষায়ও মিলছেনা বিদ্যুৎ সংযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে দীর্ঘ অপেক্ষায়ও মিলছেনা বিদ্যুৎ সংযোগ

  • আপডেট টাইম : Sunday, October 31, 2021
  • 763 বার
received 4280550972067674

মো. জোবায়ের হোসেন

সাধারণত নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনের ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া গেলেও টাঙ্গাইলের মির্জাপুরে আবেদনের দুই মাসেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেননা শত শত আবেদনকারী। অন্ততপক্ষে ৭ থেকে ৮শত বিদ্যুৎ সংযোগের আবেদনকারী এনিয়ে বিপাকে পড়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

বুধবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকারী একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে নানা ভোগান্তির কথা তুলে ধরেন তারা।

উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুলকি গ্রামের মো. শামীম বলেন, সেপ্টেম্বর মাসের ৬ তারিখে আমি ও আমার ফুফু একসঙ্গে মিটারের জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো সংযোগ পাইনি। বিদ্যুৎ ছাড়া আমাদের অনেক সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনটাও অন্যদের বাড়িতে চার্জ দিতে হয়।

মির্জাপুর পৌরসভার বাইমহাটী এলাকার আশুতোষ সরকার বলেন, সরকারি চাকুরি করতাম। এখন অবসরে আছি। এতাদিন ভাড়া বাসায় থাকতাম, এখন কষ্টকরে একটি বাড়ি বানিয়েছি। কিন্তু বাড়ি বানিয়েও তাতে বসবাস করতে পারছিনা শুধু বিদ্যুৎ সংযোগের জন্য। বিদ্যুৎ সংযোগ পেলেই আমরা নতুন বাসায় উঠতে পারি।

মো. রানা মিয়া একজন আবেদনকারী বলেন, এতোদিন বিদেশ ছিলাম। তখন বাড়িতে ওয়াপদা’র লাইন ছিল। এখন ওই লাইন বাদ দিয়া পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য আবেদন করছি কিন্তু কয়েকমাস হইয়া গেল মিটার পাইনা। কারেন্ট ( বিদ্যুৎ) ছাড়া খুব সমস্যায় আছি।

উপজেলার ওয়ার্শী ইউনিয়নের সুজা নিলজা গ্রামের ইব্রাহীম খান বলেন, মিটারের জন্য যখন আবেদন করছিলাম তখন বলছিলো ১৫ দিনের মধ্যে মিটার দিবো কিন্তু মাসের পর মাস পার হলেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছিনা। ভাইয়ের বাড়ি থেকে বিদ্যুৎ নিয়া চলতাছি। এইভাবে আর কতদিন চলতে হবে জানিনা।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক নিশিকান্ত সাহা বলেন, ঠিক কী পরিমাণ বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী এ ধরনের সমস্যায় পড়েছেন তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এ বিষয়ক কোন তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, প্রায় দেড় থেকে দুই মাস যাবৎ এই সমস্যা হচ্ছে। বিদ্যুৎ সংযোগের জন্য মিটার, ট্রান্সফর্মারসহ অন্যান্য সরঞ্জামাদির সংকট সৃষ্টি হওয়ায় এই সমস্যা হচ্ছে বলে তিনি জানান।

এ ব্যাপারে মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন মুঠোফোনে বলেন, এ সমস্যা নিয়ে বিস্তারিত তিনি সাক্ষাতে জানাবেন। তবে মির্জাপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত দাবি করে, একই বাড়িতে একাধিক বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী থাকা ও অন্যান্য আরো কিছু সমস্যা রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “মির্জাপুরে দীর্ঘ অপেক্ষায়ও মিলছেনা বিদ্যুৎ সংযোগ”

  1. Avatar of binance binance says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  4. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.info/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com