মোঃ রায়হান সরকার রবিন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগ আজ বুধবার সকালে মির্জাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ও উপজেলা চত্ত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পূর্নমিলনী অনুষ্ঠানে যোগ দেন।

পরে আজ সন্ধ্যায় মির্জাপুর স্থানীয় সংসদ সদস্যের বাস ভবনে কেককাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি, স্থানীয় সংসদ সদস্যের সহধর্মীনি ঝর্ণা হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মারুফ হোসেন প্রমুখ।
Leave a Reply