1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ঘর পাচ্ছে ২৪২ গৃহহীন পরিবার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে ঘর পাচ্ছে ২৪২ গৃহহীন পরিবার

  • আপডেট টাইম : Monday, January 4, 2021
  • 733 বার
received 852964912149929

মির্জাপুরে ঘর পাচ্ছে ২৪২ গৃহহীন পরিবার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মুজিববর্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২টি গৃহহীন পরিবার ঘর পাবে । জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলায় ভূমিহীন পরিবারকে এসব ঘর দেওয়া হবে। প্রথম পর্যায়ে আগামী ১৫ জানুয়ারি এ উপজেলার ৩২টি পরিবারের মাঝে এই হস্তান্তর করা হবে।
সোমবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।
আগামী ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০ গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করবেন। ওইদিন মির্জাপুর উপজেলার ৩০টি গৃহহীন পরিবারও ঘর পাবেন বলে ইউএনও আবদুল মালেক জানান।
গতকাল রবিবার স্থানীয় এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ১৫ জানুয়ারি হস্তান্তর হওয়া নির্মাণাধীন ওইসব ঘর পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে ২৪২ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। এর মধ্যে সরকার দেবে ২৩৭ টি এবং স্থানীয় এমপি, সরকারের একজন সচিব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দিবেন ৫টি ঘর।
প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে ২ টি বেডরুম, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে।
মতবিনিময় সভায় মির্জাপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com