1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গ্রেপ্তার শিশু ধর্ষণে অভিযুক্ত অনিক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে গ্রেপ্তার শিশু ধর্ষণে অভিযুক্ত অনিক

  • আপডেট টাইম : Friday, December 24, 2021
  • 1274 বার
Screenshot 20211224 153953

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিক (১৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১২ এর একটি টীম। এরআগে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী বসত ঘরে একা থাকা অবস্থায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদীঘি গ্রাম থেকে অভিযুক্ত অনিককে গ্রেপ্তার করা হয়। অনিককে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র‌্যাব- ১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃত অনিক মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী দক্ষিণ পাড়া গ্রামের আবু বক্কর এর ছেলে বলে জানা গেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ধর্ষণকাণ্ড ঘটানোর পর লাপাত্তা হয় অনিক। এরপর বার বার তার অবস্থান পাল্টাতে থাকে। কিন্তু অবশেষে র‌্যাবের একটি চৌকস টীম অনিকের খালার বাড়ির একটি তালবদ্ধ কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত ২০ ডিসেম্বর মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৫। পাশাপাশি স্কুল ছাত্রীটির পরিবার র‌্যাব- ১২ এর কাছেও অভিযোগ করে।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “মির্জাপুরে গ্রেপ্তার শিশু ধর্ষণে অভিযুক্ত অনিক”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. Avatar of Sign Up Sign Up says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  4. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/en-NG/register?ref=YY80CKRN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com