1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গোড়াইল প্রবাসি ও স্থানীয় যুবকদের উদ্যোগে ১৫৫ পরিবারের মধ্যে খাদ্য বিতরন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে গোড়াইল প্রবাসি ও স্থানীয় যুবকদের উদ্যোগে ১৫৫ পরিবারের মধ্যে খাদ্য বিতরন

  • আপডেট টাইম : Thursday, April 16, 2020
  • 888 বার
93044521 541839716755992 9193633696182173696 n

স্টাফ রিপোর্টারঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এই প্রতিপাদ্য নিয়ে প্রবাসি ও স্থানীয় যুবক মিলে এলাকার কর্মহীন এবং অসহায়দের সাহায্যের জন্য পাশে এসে দাড়িয়েছেন। তাদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সুধীমহল ও স্থানীয় প্রশাসন। প্রবাসিদের সহযোগিতা ও স্থানীয় যুবকদের সার্বিক উদ্যোগে ১৫৫ কর্মহীন ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নং ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে কর্মহীন ও অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিকেলে গোড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এলাকার ১৫৫ জন কর্মহীন ও অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে জন প্রতি চাল ৬ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, লাবণ ১ কেজি ও সাবান ১ টি।
গোড়াইল গ্রামের কয়েকজন প্রভাসি ও কয়েকজন যুবক জানান, করোনা ভাইরাস সংক্রমনের মত এই দুর্যোগের সময় এলাকার কর্মহীন ও অসহায়দের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা চেষ্টা করছি অসহায়দের পাশে দাড়িয়ে একটু সাহায্য করার জন্য। সবার সহযোগিতা ও উৎসাহ পেলে ভবিষ্যতে এই সাহায্যের হাত আরও প্রসারিত করা হবে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন বলেন, করোনা ভাইরাসের মত দুর্যোগের এই সময়ে যে সব প্রবাসি ও যুবক মিলে এলাকার কর্মহীন এবং অসহায়দের পাশে দাড়িয়ে সাহায্য করছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com