1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গেরিলা স্টাইলে চলছে ইউনিয়ন পরিষদ কার্যক্রম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে গেরিলা স্টাইলে চলছে ইউনিয়ন পরিষদ কার্যক্রম

  • আপডেট টাইম : Monday, August 26, 2024
  • 619 বার
IMG 20240826 211505

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

৫ই আগস্ট সরকার পতনের পর থেকে নিরুদ্দেশ অবস্থায় রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। টাঙ্গাইলের মির্জাপুরেও এর ব্যতিক্রম নয়। এরমধ্যে সম্প্রতি একটি হত্যা মামলায় মির্জাপুুরে আওয়ামীপন্থি সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নাম আসায় অনেকটা গেরিলা স্টাইলে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করছেন তারা। ফলে অনেক ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষ নাগরিক সেবা পেতে বিড়ম্বণায় পড়ছেন বলে জানা গেছে।

উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মিয়া অনেকটা আত্মগোপনে থেকে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। ফুলটাইম অফিস না করলেও মাঝে মধ্যে এসে ইউনিয়ন পরিষদের কাজ করে আবার চলে যাচ্ছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সচিব কাজী সোহরাব।

গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের মুঠোফোন বন্ধ থাকলেও ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. লিয়াকত বলেন সর্বশেষ গত বৃহস্পতিবারও অফিস করেছেন চেয়ারম্যান। চিকিৎসাজনিত কারণে গত রোববার থেকে অফিসে না আসলেও নাগরিক সেবা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। একই অবস্থা বিরাজ করছে উপজেলার আনাইতারা ইউনিয়ন পরিষদেও। মুঠোফোনে পাওয়া যাচ্ছেনা ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালকে।

আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন আমি নিয়মিত অফিস করছি। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা। আমি ওই সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তবে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের বাসিন্দা নজরুল মিয়া বলেন, চেয়ারম্যানকে পরিষদে না পেয়ে প্রয়োজনীয় কাজ করতে পারছেননা এলাকার মানুষ।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক হুরমহল বলেন, আমি নিয়মিত অফিস করছি। এখানে সাধারণ মানুষের নাগরিক সুবিধা পেতে কোন অসুবিধা হচ্ছেনা। তবে উয়ার্শী ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন বলেন, চেয়ারম্যান অনেকদিন ধরে পরিষদে আসেননা। আামাদের দরকারি কাজ করতে পারছিনা।

এবিষয়ে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, মামলার আসামী হওয়া চেয়ারম্যানরা চূড়ান্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে তাদের সাময়িক বরখাস্ত করা হবে। পরিষদে অনুপস্থিত থাকার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com