1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস

  • আপডেট টাইম : Wednesday, June 24, 2020
  • 1701 বার
20200624 110505

মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষবাতানসহ পাহাড়ী অঞ্চলের বনের ভেতর একাধিক চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছে তারা।গোপন এমন সংবাদের ভিত্তিতে সন্ধায় সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনে নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের বিচারক। এ সময় একাধিক স্থানে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ছোট বড় ৩০টি চুল্লি ধ্বংস করেন তারা।তবে এ কাজে জড়িত কাউকে আটক করে সাজা দিতে পারেনি তারা।
মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যামন আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com