1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ক্ষেতে পোকা—মাকড় নিধনে পার্চিং উৎসব - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে ক্ষেতে পোকা—মাকড় নিধনে পার্চিং উৎসব

  • আপডেট টাইম : Tuesday, February 27, 2024
  • 326 বার
IMG 20240227 185232

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বোরো মৌসুমে ধানের ক্ষেতে মরা গাছের ডাল দিয়ে পাখি বসার ব্যবস্থা করে ক্ষতিকারক পোকা—মাকড় নিধন পদ্ধতি (পার্চিং) ব্যবহার করায় কৃষকদের উদ্ধুদ্ধকরণের জন্য পার্চিং উৎসব হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪৩টি ব্লকে একযোগে পার্চিং উৎসব হয়।
উৎসবে পার্চিং এর উপকারিতা হিসেবে ক্ষেতের ক্ষতিকর পোকা—মাকড় নিয়ন্ত্রণ, কীটনাশকের ব্যবহার কমায়, ফসলের উৎপাদন খরচ কমায় ও পরিবেশ দূষণমুক্ত রাখাসহ নানা বিষয়ে কৃষকদের মাঝে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা খাতুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান কবিরসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা—কর্মচারী, কৃষক—কৃষানী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা খাতুন বলেন, মির্জাপুর উপজেলায় প্রায় ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তাই আমাদের লক্ষ্য ওই ২২ হাজার হেক্টর বোরো ধানের জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করা। একটি মাজরা পোকা একসঙ্গে গাদা আকারে ২৫০—৩০০টি ডিম পাড়ে। আর এই পার্চিং পদ্ধতি ব্যবহারে একটি ফিঙ্গে পাখি একটি মাজরা পোকার মথ খাওয়া মানে ২৫০—৩০০টি মাজরা পোকা খেয়ে ফেলা। কারণ একটি মাজরা পোকার মথ ফুটে ২৫০—৩০০টি ধানের শীষ ক্ষতি করে। সাধারণত এক বিঘা জমিতে পাতাবিহীন শাখা—প্রশাখাযুক্ত ১০—১২টি ডাল ধান রোপণের ৭—১০ দিনের মধ্যে পুঁতে দিতে হয়। পার্চিং প্রযুক্তি হলো পরিবেশবান্ধব প্রযুক্তি। এতে কৃষক লাভবান হয় ও ফসলের উৎপাদন খরচ কমে যায়।
তিনি আরও বলেন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাশার স্যারের নির্দেশনায় সারা দেশে এক যোগে এই কর্মসূচী পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com