1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • আপডেট টাইম : Friday, October 31, 2025
  • 385 বার
IMG20251030113500
oppo_0

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা ও সূর্যমুখী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মির্জাপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন এলাকার আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফসল উৎপাদনে উৎসাহ যোগাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com